ভারতের উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে ভেসে আসছে মরদেহ
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুন 2021, 04:41 দুপুর
•
708 বার পঠিত
ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও এখনো কমেনি এর ভয়াবহতা। দেশটির বিহার ও উত্তর প্রদেশ রাজ্যের পর এবার উত্তরাখণ্ডের নদীতেও ভেসে আসছে কোভিডে মৃতদের মরদেহ।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কিছুদিন ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ভাগীরথী নদীর কেদার ঘাটে মরদেহ ভেসে আসছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এইসব মরদেহের কিছু কিছু অর্ধেক পোড়া। বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় ঢেউয়ের ধাক্কায় সেগুলো পাড়ে উঠে আসে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে মরদেহ ভেসে আসার খবর দেয়া হলেও সেগুলো সরিয়ে ফেলার জন্য এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়া হয়নি।
তবে পৌরসভার প্রেসিডেন্ট বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কেদার ঘাটে নদীতে ভেসে আসা অর্ধদগ্ধ মৃতদেহগুলো কবর দিতে একজনকে সেখানে পাঠানো হয়েছে।