শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারতের উপহারের ৪০ টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2021, 08:01 রাত • 297 বার পঠিত
ভারতের উপহারের ৪০ টি  অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে

২০২১ সালের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারী মোকাবিলার যৌথ প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারকে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন।
 সেই প্রতিশ্রুতি পূরণে, আগে পৌঁছানো ৩১টি অ্যাম্বুলেন্স ১৭ আগস্ট ২০২১ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর তাই ভারত সরকারের উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় চালানের ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক  চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো আগামীকাল ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

তবে এক প্রেস নোটে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছুবে বলে আশা করা যাচ্ছে। এই অ্যাম্বুলেন্সগুলি কোভিড মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।