ভারতের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করেছে অস্ট্রেলিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 09:30 রাত
•
173 বার পঠিত
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিষেবা আপাতত বন্ধ করেছে অস্ট্রেলিয়া। ১৫ মে পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ১৫ মে পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার পরে পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব।
এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েছেন ভারতে থাকা বহু অস্ট্রেলীয় নাগরিক। এছাড়া আইপিএলেও অনেক অস্ট্রেলীয় ক্রিকেটার রয়েছেন। এই সিদ্ধান্তের পরে সমস্যায় পড়তে পারেন তারাও। যদিও অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের আগেই বেশ কিছু ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন।