শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের সব স্কুলে গীতা পাঠ করা বাধ্যতামূলক দাবি জানাল হিন্দু পরিষদ

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2021, 12:42 দুপুর • 292 বার পঠিত
ভারতের সব স্কুলে গীতা পাঠ করা বাধ্যতামূলক দাবি জানাল হিন্দু পরিষদ

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জানিয়েছে, ভারতে  স্কুলের পাঠ্যক্রমে গীতা বাধ্যতামূলক। ভিএইচপির দাবি, গীতাকে যেন জাতীয় পুস্তকের মর্যাদা দেওয়া হয়।

 আর এ দাবি গতকাল  বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে  জানিয়েছে  বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, পাঠ্যক্রমে গীতা যুক্ত করা হলে শিক্ষকদের নিষ্ঠা বাড়বে। তারা আরো বেশি দায়িত্ব সহকারে শিক্ষার্থীদের পড়াবেন।

তারা বলছে, গীতা ধর্মনিরপেক্ষ গ্রন্থ। গীতা পাঠ যে কতটা জরুরি তা সবাই জানে।

অন্যথায় ,বিশ্ব গীতা ইনস্টিটিউট এই গ্রন্থ ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। সেজন্য কাজ করছে তারা। সংগঠনটি মনে করে, পশ্চিমা সংস্কৃতির কুফলকে আটকাতে গীতা ভারতের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত।