ভারতের সাথে নৌ যোগাযোগ সচল করতে চায় সরকার
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 জানুয়ারী 2022, 04:07 দুপুর
•
237 বার পঠিত
ভারতের সঙ্গে নৌপথগুলো সচল করে যোগাযোগ স্থাপন করতে চায় বাংলাদেশ সরকার। এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। নদীপথে পণ্য আনা-নেয়া সহজ ও খরচ কম। এজন্য একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেয়া হতো।
শনিবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৭টি ওয়ার্ডে শীতার্থদের জন্য ১১ হাজার ৭০টি কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কপথ, রেলপথ এবং আকাশপথের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বান্ধব অবকাঠামো নির্মাণ করতে পারলে সিলেটকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। দল-মতের ঊর্ধ্বে উঠে সিলেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।