শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১০

অনলাইন নিউজ পোর্টাল • 13 ডিসেম্বর 2020, 07:15 বিকাল • 225 বার পঠিত
ভারতের রাজস্থানে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১০

ভারতের রাজস্থানের চিতোরগড় শহরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি ট্রেলার (বড় ধরনের ট্রাক)। এতে জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চিতোরগড়ের দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত মর্মাহত। যারা পরিজন হারালেন, এই দুঃখের সময়ে তাদের সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।