শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 01 এপ্রিল 2021, 03:38 দুপুর • 234 বার পঠিত
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট শুরু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজ্যের ৩০টি আসনে ভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোটে সবার নজর নন্দীগ্রাম আসনে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ছেন তার একসময়ের মিত্র থেকে শত্রু বনে যাওয়া বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। একই দিনে অসমের ৩৯টি আসনেও ভোট শুরু হয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নন্দীগ্রাম আসনটি। এ আসনের প্রচারে ছিল সে উত্তাপ। প্রচারের শেষ দিন মঙ্গলবার শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছিলেন মমতা। জবাবে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে ৫০ হাজার ভোটে হারানোর কথা বলেছিলেন।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের আদি বাসিন্দা শুভেন্দু। ওই এলাকার প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য তিনি।