শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিতে আলেমদের আহ্বান

ওএনপিনিউজডেস্ক২৪ • 07 মার্চ 2025, 11:31 রাত • 136 বার পঠিত
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিতে আলেমদের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এখনই পদক্ষেপ না নিলে দেশের সব অর্জন বিফলে যেতে পারে।  

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা  শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, ধর্মের নামে যে কোনো ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আলেমদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ সম্পূর্ণ অসাম্প্রদায়িক রাষ্ট্র না হলেও এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, যা রক্ষা করা অত্যন্ত জরুরি।  

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ ও প্রতিরোধমূলক ভূমিকা নিতে হবে।  

সাঈদী ফাউন্ডেশনের আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আলেমদের মধ্যে ঐক্য প্রয়োজন এবং সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।