শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারতের নিকট তিস্তাসহ ছয়টি নদীর পানি বণ্টন মীমাংসা চেয়েছে বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 29 সেপ্টেম্বর 2020, 07:03 বিকাল • 45 বার পঠিত
ভারতের নিকট তিস্তাসহ ছয়টি নদীর পানি বণ্টন মীমাংসা চেয়েছে বাংলাদেশ

ভারতের নিকট তিস্তাসহ আরো ছয়টি নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। এসব নদীর পানি বণ্টনের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে ভারত। মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এসব নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। ভারত এসব নদীর পানি বণ্টানের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চ্যুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের ৬ষ্ঠ জেসিসি বৈঠকে দু’দেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রসাবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে আলোচনা হয়।