ভারতের মর্মান্তিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি: ডব্লিউএইচও
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 09:48 সকাল
•
224 বার পঠিত
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতের ব্যাপক সংক্রমণ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস জানিয়েছেন, ভারতে সংক্রমণ হ্রাসকল্পে সহযোগিতা করতে তার সংস্থা দ্রুতগতিতে কাজ করছে।
ডব্লিউএইচওর প্রধান বলেন, ‘ভারতের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে ডব্লিউএইচও সাধ্যমতো তৎপর রয়েছে।’
ভারতের চিকিৎসাকর্মীদের সঙ্গে কাজ করতে ডব্লিউএইচওর দুই হাজার ৬০০ জনেরও বেশি বিশেষজ্ঞকে নিযুক্ত করা হয়েছে বলে জানান জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রধান। এ ছাড়া কয়েক হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর, মোবাইল হাসপাতাল ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানান টেড্রোস আধানম।