ভারতের মহারাষ্ট্রে আবারো হাসপাতালে আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
28 এপ্রিল 2021, 11:46 দুপুর
•
244 বার পঠিত
ভারতের মহারাষ্ট্রে আবারো হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারা গেছেন চার রোগী। বুধবার ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মুমব্রা শহরের কাউসাতে অবস্থিত প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে রাত তিনটা ৪০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ঘটনাস্থলে যায় পাঁচটি অ্যাম্বুলেন্স।
জানা গেছে, হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে ২০ রোগীকে, যাদের মধ্যে ছয়জন ছিলেন আইসিইউতে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, আগুনে পুড়ে গেছে হাসপাতালটির দ্বিতীয় তলা। তবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী ছিল না।