শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 18 জুলাই 2022, 06:36 বিকাল • 248 বার পঠিত
ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র সরকারের একটি বাস আজ এক দুর্ঘটনায় মধ্যপ্রদেশের নর্মদা নদীতে নিমজ্জিত হলে, অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। মোট ১৫ জন যাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দোর থেকে পুনেগামী বাসটি মধ্যপ্রদেশের ধর জেলার খালঘাট এলাকায় আগ্রা-মুম্বাই হাইওয়েতে একটি সেতুর রেলিং ভেঙে ছিটকে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাসটি ইন্দোর নগরী থেকে সকাল ৭টা ৩০ মিনিটে অমলনার অভিমূখে যাত্রা শুরু করে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।