শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের কোনো অংশ দখল করেনি চীন

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2020, 04:12 দুপুর • 352 বার পঠিত
ভারতের কোনো অংশ দখল করেনি চীন

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে দু’দেশের সেনা সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে শুক্রবার দেশের প্রধান সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক সর্বদলীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এ বৈঠকে মোদি বলেন, সীমান্তের নিরাপত্তায় যথেষ্ট সক্ষম দেশের সেনাবাহিনী। কোনো বাহ্যিক চাপের কাছে ভারত নতিস্বীকার করবে না।পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।

চীনা সেনা ভারতীয় এলাকা দখল করেছে কিনা বা অনুপ্রবেশ ঘটিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিরোধী দল কংগ্রেস। এ প্রশ্নের উত্তরে মোদি দাবি করেন, চীনা সেনা সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ ঘটায় নি, কোনো পোস্টও দখল করেনি।

সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রেখে মোদি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর উপরে দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। আমি সেনাবাহিনীকেও আশ্বস্ত করতে চাই, গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে।’

তিনি জানান, উন্নত পরিকাঠামোর সাহায্যে দুর্গম এলাকাতেও সেনাদের হাতে জরুরি সরঞ্জাম সহজে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। ফলে প্রতিনিয়ত পরিস্থিতির উপরে নজরদারি চালানো এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে।