শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর করোনায় মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুন 2021, 12:21 দুপুর • 815 বার পঠিত
ভারতের কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর করোনায় মৃত্যু

ভারতের সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ কারনে দেশটির সরকারের কাছে তাদের কর্মীদের সকলের জন্য টিকা দেয়ার আবেদন করেছে সংস্থাটি।

বর্তমানে কোল ইন্ডিয়ার কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ৫৯ হাজার। এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার কর্মীকে টিকা দেয়া হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের কাছে সংস্থার তরফে চিঠি লিখে ১০ লাখ টিকা দেয়ার আবেদন জানানো হয়েছে।

লকডাউনের মধ্যেও কাজ করতে হয়েছে কোল ইন্ডিয়ার কর্মীদের। কারণ ভারতের বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশই হয় কয়লা থেকে। তাই অন্যান্য পরিষেবা বন্ধ থাকলেও এই সংস্থার কর্মীদের কাজ করতে হয়েছে। আর এই কাজ করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার কর্মী। এখনো হাজারের বেশি কর্মীর চিকিৎসা চলছে। সেই কারণেই এবার টিকাকরণে গতি আনার আবেদন করেছে কোল ইন্ডিয়া।