শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের কেরালায় বন্যায় নিহত বেড়ে ২৬

অনলাইন নিউজ পোর্টাল • 18 অক্টোবর 2021, 09:54 সকাল • 289 বার পঠিত
ভারতের কেরালায় বন্যায় নিহত বেড়ে ২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধস ও বন্যায় আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির ইদুক্কি ও কোট্টায়াম জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি।

নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। এ ছাড়া এখনও অনেক মানুষ নিখোঁজ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোট্টায়াম জেলায় বেশ কয়েকটি বাড়ি ভেসে গেছে এবং মানুষজন পানিতে আটকা পড়েছে। এক ভিডিওতে দেখা গেছে, ওই এলাকায় একটি বাসের যাত্রীরা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর তাদের উদ্ধার করা হচ্ছে।