শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2020, 01:17 দুপুর • 187 বার পঠিত
ভারতের জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ

ভারতের জম্মু কাশ্মীরের সোফিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন অজ্ঞাত বিদ্রোহী নিহত হয়েছে।
শুক্রবার সোফিয়া জেলার কিলুরা এলাকায় বিদ্রোহীদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

কাশ্মীর পুলিশের আইজি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী যখন ওই এলাকায় তল্লাশি করতে যায়। সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ওই বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে নিহত দুই বিদ্রোহী।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করে নি।

#সংঘর্ষ