ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
21 আগস্ট 2020, 08:09 রাত
•
165 বার পঠিত
ভারতের তেলেঙ্গানার একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে আরো ১০ জনকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে শ্রীসাইলাম এলাকায় অবস্থিত প্ল্যান্টটির একটি পাওয়ার হাউজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
হঠাৎ করে লাগা এই আগুনে অনেকেই আটকা পড়েন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে নয়জনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
রাত সাড়ে ১০টা দিকে ওই আগুন লাগলেও প্রথমে কেউ তা টের পাননি, পরে আগুনে ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সবাই। এ সময় প্ল্যান্টটিতে প্রায় ৩০জন কর্মকর্তা ও কর্মী অবস্থান করছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।