শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের হরিয়ানা রাজ্যে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে দুর্ঘটনা

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 11:21 দুপুর • 91 বার পঠিত
ভারতের হরিয়ানা রাজ্যে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে দুর্ঘটনা

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের ব্যস্ত এলাকা সোহনা-তে শনিবার রাত্রে এক নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ে। ফ্লাইওভারটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। তারই একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু’ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধারকারী দল, ফ্লাইওভার থেকে ভেঙে পড়া বড় বড় ব্লকগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

লাগাতার কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে গুরুগ্রাম এলাকায়। পানিতে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝে সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।