শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2020, 05:43 বিকাল • 308 বার পঠিত
ভারতের গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান

ভারতের আরেকটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বিরোধীয় কাশ্মীর অঞ্চলে এ ড্রোনটি গুলি করে ধ্বংস করা হয়েছে। হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে প্রায়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 

রবিবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এতে বলা হয়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ বছরে এটি নিয়ে ভারতীয় নবম কোয়াডকপ্টার ভূপাতিত করা হল।