শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর শরনাপন্ন হয়েছে দেশটির সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 09:56 রাত • 203 বার পঠিত
ভারতের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর শরনাপন্ন হয়েছে দেশটির সরকার

ভারতে গত ২৪ ঘণ্টায় টানা ষষ্ঠ দিনের মতো আক্রান্ত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। টানা সপ্তম দিনে মৃতের সংখ্যা পার করেছে দুই হাজার। এর মধ্য দিয়ে ভারতে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। চলমান এই পরিস্থিতিতে সেনাবাহিনীর শরনাপন্ন হয়েছে দেশটির সরকার।

টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম । পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে সেনবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।

২৬ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ান। এর পরই সেনাপ্রধান তার বাহিনীর প্রতি এই নির্দেশনা দেন।

গত দুই বছরে অবসর নেয়া সশস্ত্র বাহিনীর চিকিৎসকদেরও কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা করোনা সেন্টারে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। সেনাবাহিনীর অবসর নেয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধের মাঠে নামতে বলা হয়েছে।