শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের বায়োটেকের টিকা বিপজ্জনক!

অনলাইন নিউজ পোর্টাল • 04 জানুয়ারী 2021, 01:07 দুপুর • 87 বার পঠিত
ভারতের বায়োটেকের টিকা বিপজ্জনক!

ভারতের স্থানীয়ভাবে তৈরি একটি করোনাভাইরাসের টিকা সরকার তাড়াহুড়ো করে অনুমোদন করেছে এবং তা 'বিপজ্জনক' হতে পারে - এমন এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস।

কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, কোভ্যাক্সিন নামে ওই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা সংক্রান্ত উপাত্ত তৃতীয় পর্যায়ের ট্রায়ালের মাধ্যমে পুরোপুরি পর্যালোচনা করে দেখা হয়নি।

তার মতে, এটা এক 'বাধ্যতামূলক প্রয়োজন' - কিন্তু তা করা হয়নি।

আল-জাজিরা জানাচ্ছে, সাবেক মন্ত্রী শশী থারুরও বলেছেন আগেভাগেই এ অনুমোদন দেয়া হয়েছে এবং এটা বিপজ্জনক হতে পারে। তিনি এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে ব্যাখ্যাও দাবি করেছেন।

সামাজিক মাধ্যমেও এ নিয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।