ভারতের আসামে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা
অনলাইন নিউজ পোর্টাল
•
19 জুলাই 2020, 05:42 বিকাল
•
261 বার পঠিত
ভারতের আসামে গরু চোর সন্দেহে গণ পিটুনিতে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। শনিবার মাঝ রাতে রাজ্যের করিমগঞ্জ জেলায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানিয়েছে, আসামের করিমগঞ্জের পাথরকান্দি থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্ত বগ্রিজান চা বাগান এলাকায় এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে আসা বাকি চারজন রাতের আধারে জীবন বাঁচাতে সক্ষম হয়।
মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী- বিএসএফের মাধ্যমে লাশগুলো বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।