ভারতের আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে ৬ জন নিহত
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তে ভয়াবহ গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে মেঘালয়ের পাঁচজন ও আসামের একজন বন কর্মকর্তা রয়েছেন।
জানা যায় ভারতের দুই সীমান্তের পশ্চিম জৈন্তাপাহাড়ের মুখরুতে গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনার ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার সাড়ে ১০টা থেকে রাজ্যের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে মেঘালয়ের সরকার।
এদিকে মেঘালয় সরকারের স্বরাষ্ট্র বিভাগ থেকে জানানো হয়, মঙ্গলবার সাড়ে ১০টা থেকে মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট বা ডাটা সার্ভিস বাতিল করা হয়েছে।
গোলাগুলিতে যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
এদিকে, মেঘালয়ের সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বরা হয়, পশ্চিম জৈন্তা পাহাদের মুকরুহে অপ্রত্যাশিত দল ঘটনা ঘটেছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স, মেঘালয়, শিলং পুলিশ জানিয়েছে। এতে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিম জৈন্তা পাহাড়, পূর্ব জৈন্তা পাহাড়, পূর্ব খাসিয়া পাহাড়, রি ভোই, পূর্ব-পশ্চিমের সব পাহাড়, পশ্চিম খাসিয়া পাহাড়া, দক্ষিণ-পশ্চিমের সব খাসিয়া পাহাড়ের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
তাই নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে মেঘালয় সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। তাই সাতটি জেলায় ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করা হয়েছে।