শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের আহমেদাবাদের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ধস

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2020, 07:51 বিকাল • 228 বার পঠিত
ভারতের আহমেদাবাদের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ধস

ভারতের আহমেদাবাদের একটি দুইতলা বাণিজ্যিক কমপ্লেক্স ধসে পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আরো ২ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার আহমেদাবাদের কুমের নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

আহমেদাবাদ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তা জানান, স্থানীয় সময় রাত ১ টার দিকে দশ বছরের পুরনো ওই কমপ্লেক্সটি ধসে পড়ে। ভবনটিতে মোট ১০টি দোকান ছিলো। ধস সম্পর্কে জানার পরেই সেখানে উদ্ধারকর্মী দল পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষ হয়।

ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে মৃত ও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আর কাউকে পাওয়া যায়নি।