শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৪ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 18 জুন 2020, 09:17 রাত • 251 বার পঠিত
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৪ বেসামরিক নাগরিক নিহত

পাকিস্তানের কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে পাক সেনাবাহিনী এই দাবি করে।

ওই বিবৃতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় সেনার গুলিতে নাকিয়াল অঞ্চলে ৩ জন নিহত হয়েছেন। অন্য আরেকজন বাঘসার এলাকায় নিজ বাড়িতে নিহত হন। ভারতীয় সেনারা সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নাকিয়াল ও বাগসর সেক্টরগুলোতে আকস্মিক গুলি ছুঁড়তে শুরু করে।