শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতীয় আদালত জামিন দিল বাংলাদেশের ৮২ তাবলিগী সাথীকে

অনলাইন নিউজ পোর্টাল • 10 জুলাই 2020, 08:24 রাত • 530 বার পঠিত
ভারতীয় আদালত জামিন দিল বাংলাদেশের ৮২ তাবলিগী সাথীকে

বাংলাদেশ থেকে দিল্লিতে গিয়ে তাবলিগ জামাতের সমাবেশে যোগ দেয়া ৮২ বাংলাদেশি তাবলিগী সাথীকে জামিন দিয়েছে দিল্লির আদালত। জামিন পেতে প্রত্যেককে ১০ হাজার রুপির ব্যক্তিগত মুচলেকা দিতে হয়েছে। ভিসা সংক্রান্ত নীতিমালা অমান্য এবং ধর্ম প্রচারের অভিযোগ এনে ৩১ দেশের মোট ৩৭১ জন নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছিল এই মামলায়।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মণ্ডল ও মন্দাকিনী সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেন।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো অপরাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ না হলে দোষ স্বীকার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ১৩-১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেয়া বিদেশি সদস্যদের গ্রেপ্তার করা হয় তামিলনাডুর ১৫টি জায়গা থেকে।