ভারতে যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুলাই 2021, 06:51 বিকাল
•
44 বার পঠিত
করোনার কারণে ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে কর্তৃপক্ষ। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধির বাস্তবতায় এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংস্থাটি বলেছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্বাচিত রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর অনুমতি দেওয়া যেতে পারে।
বুধবার ডিজিসিএ-র জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার কোনো প্রভাব কার্গো বিমানের ওপর পড়বে না। একইসঙ্গে এই নিষেধাজ্ঞায় সেসব ফ্লাইটকেও ছাড় দেওয়া হয়েছে, যা ডিজিসিএ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত।