ভারতে যাতায়াত দেশের সর্বনাশ সম
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুন 2021, 09:35 সকাল
•
682 বার পঠিত
সীমান্ত দিয়ে ভারত যাতায়াতই বাংলাদেশের মানুষের জন্য সর্বনাশ ডেকে আনছে। মহামারি করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কে সারাবিশ্ব। ইতোমধ্যেই সীমান্ত জেলাগুলোতে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় চাপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও ডিজিএইচএসের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ কমিটি গত কয়েকদিন ধরে সীমান্ত জেলাগুলোতে কোভিড-১৯ সংক্রমণের উচ্চহারের কারণে নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরায় লকডাউনের সুপারিশ করে। তারপরও সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত কমছে না।