ভারতে টোল প্লাজায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ নিহত ৪
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 জুলাই 2022, 10:28 দুপুর
•
467 বার পঠিত
একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোল প্লাজায় দুর্ঘটনার কবলে পড়ে চারজন নিহত হন। ভয়াবহ ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায় ভারতের কর্ণাটকের উপকূলীয় উডুপি জেলায় বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে।
টোল প্লাজার একটি সিসিটিভি ক্যামেরায় বৃষ্টি ভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ধরা পড়ে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে ভিডিওতে দেখা গেছে।
হঠাৎ অ্যাম্বুলেন্সটি ভেজা রাস্তায় স্লিপ করে টোল বুথ কেবিনের দিকে চলে যায়। এরপর বুথের সঙ্গে সজোরে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সের পেছনের অংশ।
এই দুর্ঘটনায় রোগী, রোগীর সঙ্গে থাকা দুজন ও টোল প্লাজার এক কর্মী নিহত হন। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন।