শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে সংক্রমণ ও মৃত্যুর তথ্য গোপন করছে মোদী: রাহুল গান্ধী

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 08:50 সকাল • 748 বার পঠিত
ভারতে সংক্রমণ ও মৃত্যুর তথ্য গোপন করছে মোদী: রাহুল গান্ধী

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। পুরো দেশের মতো পশ্চিমবঙ্গেও আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। তবে অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এমন অভিযোগ তুলেছেন স্বয়ং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
 
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রনের ব্যর্থতা ঢাকতে সংক্রমণ ও মৃত্যুর আসল সংখ্যা গোপন করছে মোদী সরকার। করোনা মোকাবিলায় মোদী সরকারের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে।
 
রাহুল গান্ধী টুইট করে মোদীর উদ্দেশে বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াই করুন, কংগ্রেসের বিরুদ্ধে নয়। রাহুলের অভিযোগ, মিথ্যে ভাবমূর্তি ধরে রাখতে অক্সিজেনের ঘাটতি থেকে করোনায় মৃতদেহের আসল তথ্য গোপন করছে ভারত সরকার। এমন মন্তব্যের পরেই দেশজুড়ে শোরগোল পড়ে গেছে।
 
রাহুল অভিযোগ তুলে বলেন, করোনা মহামারি নিয়ে কেন্দ্রীয় সরকার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। ওরা মহামারি নিয়ন্ত্রণ করতে না পেরে তথ্য নিয়ন্ত্রণ করছে। রাহুল গান্ধী মোদীর মন কি বাতেরও সমালোচনা করেন।