শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে শনাক্তের রেকর্ড, মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 08:43 সকাল • 650 বার পঠিত
ভারতে শনাক্তের রেকর্ড, মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে

 করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড গড়ছে। মোট মৃত্যু দুই লাখ ছাড়ানোর পরদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড গড়ল দেশটি। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড তিন হাজার ৬৪৭ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ।
 
করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৭৯ হাজার ৪৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৬৪৭ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।
 
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮৮ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন দুই লাখ চার হাজার ৮১২ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।