শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ভারতে পরিত্যাক্ত মাস্ক দিয়ে তৈরি হচ্ছে তোষক!

অনলাইন নিউজ পোর্টাল • 13 এপ্রিল 2021, 05:02 বিকাল • 131 বার পঠিত
ভারতে পরিত্যাক্ত মাস্ক দিয়ে তৈরি হচ্ছে তোষক!

বহু বছর ধরেই তুলার প্রচলন রয়েছে। তবে সম্প্রতি কিছু দুষ্টু , অসাধু , মুনাফাখোর ব্যবসায়ী খরচ বাঁচাতে রাস্তা ও ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে নেয়া মাস্ক দিয়ে তৈরি করছেন সেগুলো। এর ফলে প্রাণঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি ভারতীয় পুলিশ এমনই একটি দুষ্টু চক্রের সন্ধান পেয়েছে। মহারাষ্ট্রের জলগাঁও এলাকার একটি কারখানায় ওসব মাস্ক দিয়ে গদি, পাপোস ও বিছানার তোষক বানানো হচ্ছিল। এই খবর পেয়ে ওই চক্রের সন্ধানে নামে মহারাষ্ট্র পুলিশ।

এরপর কারখানার মালিককে গ্রেফতার করা হয় এবং নোংরা স্তুপ আকারে ফেলে রাখা ব্যবহৃত মাস্ক পুড়িয়ে ফেলে পুলিশ।   কারখানা মালিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।