শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে পাথর বোঝাই ট্রাকের নিচে বিয়ের গাড়ি, নিহত ১৪

অনলাইন নিউজ পোর্টাল • 20 জানুয়ারী 2021, 10:35 দুপুর • 232 বার পঠিত
ভারতে পাথর বোঝাই ট্রাকের নিচে বিয়ের গাড়ি, নিহত ১৪

ভারতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯ টা নাগাদ জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পাথর বোঝাই ডাম্পার। তার ঠিক পিছনেই ছিল একটি ছোট গাড়ি। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারে সজোরে ধাক্কা মারে। এরপর ডাম্পারটি আরো দু’টি ছোট গাড়ির উপরে উল্টে পড়ে। ওই দু’টি গাড়িতে ঠিক কত জন যাত্রী রয়েছেন তা এখনো জানা যায়নি। তবে রাত ১১টা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই শত শত বালি এবং পাথর বোঝাই ডাম্পার ওই রাস্তায় চলে। তার জেরে ওই এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে।