শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে অক্সিজেনের ট্যাঙ্কার লিক করায় শ্বাসরুদ্ধ হয়ে ২২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 12:35 দুপুর • 956 বার পঠিত
ভারতে অক্সিজেনের ট্যাঙ্কার লিক করায় শ্বাসরুদ্ধ হয়ে ২২ জনের মৃত্যু

করোনা পরিস্থিতিতে ভারতে সর্বত্র অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছে। হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে রোগীদের চিকিৎসা অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। এই অবস্থায় মর্মান্তিক ঘটনা ঘটেছে একটি হাসপাতালে। আচমকা অক্সিজেনের ট্যাঙ্কার লিক করায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২২ জন করোনা রোগীর।

বুধবার মহারাষ্ট্রের একটি হাসপাতালের বাইরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল।

ওই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের অবিরাম অক্সিজেনের সাপোর্টের দরকার। কিন্তু প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এসব রোগীকে বাঁচানো যায়নি। ওই হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী ভেন্টিলেটর বা অক্সিজেন সাপোর্টে রয়েছেন।