ভারতে নির্বাচনের ফল প্রকাশের দিন ও পরে বিজয় মিছিল নিষিদ্ধ: ইসি
অনলাইন নিউজ পোর্টাল
•
28 এপ্রিল 2021, 12:13 দুপুর
•
109 বার পঠিত
ভারতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল ও বিজয়োল্লাস বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেয়া মঙ্গলবারের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২ মে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ও এর পরে কোনো ধরনের বিজয় মিছিল ও বিজয়োল্লাস করা যাবে না।
ইসির নির্দেশনার বরাত দিয়ে বলা হয়েছে, বিজয়ী প্রার্থী যখন ইসির কার্যালয়ে এসে তার সার্টিফিকেট নিবেন তখন তার সঙ্গে দুইজনের বেশি নেতা-কর্মী থাকতে পারবে না।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে ২ মে।
ইসি জানিয়েছে, দেশজুড়ে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ভোটগণনা, ফল প্রকাশের দিন ও এর পরবর্তী সময়ে এই ধরনের কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।