শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে করোনা সঙ্কটে হাসপাতাল থেকে লুট হচ্ছে অক্সিজেন সিলিন্ডার

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 03:23 দুপুর • 196 বার পঠিত
ভারতে করোনা সঙ্কটে হাসপাতাল থেকে লুট হচ্ছে অক্সিজেন সিলিন্ডার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। প্রতিদিনই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে দেশটি। এদিকে সংক্রমণের হার অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে তরল অক্সিজেন সঙ্কট।

দেশটিতে চলমান এই অক্সিজেন সঙ্কটের মধ্যেই গত শনিবার মধ্যপ্রদেশের শাহডোল মেডিকেল কলেজে রাত ৪টা থেকে রোববার সকাল পর্যন্ত অক্সিজেনের অভাবে চিকিৎসাধীন ১২ রোগীর মৃত্যুর হয়। এঘটনার আবহ না কাটতেই মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের দামোহ জেলা হাসপাতালে চুরি গিয়েছে অক্সিজেন সিলিন্ডার।

দামোহ জেলা হাসপাতালের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে অক্সিজেন সিলিন্ডার বোঝাই ট্রাক আসার পর আচমকাই সেখানে বেশ কয়েকজন হাজির হন। ট্রাক থেকে নামানোর আগেই, সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পালিয়ে যান বেশ কয়েকজন ব্যক্তি।

এই ঘটনার কথা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য দেখা যায় বিভিন্ন মহলে। প্রশ্নের মুখে পড়ে যায় দামোহ জেলা হাসপাতালের নিরাপত্তা। এদিকে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলিন্ডার লুটের ঘটনা চোখে পড়ার পরপরই ওই ব্যক্তিদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়।