শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে করোনা রোগী আগুনে দগ্ধ, মৃত্যু ১৩

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 09:52 সকাল • 626 বার পঠিত
ভারতে করোনা রোগী আগুনে দগ্ধ, মৃত্যু ১৩

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ভোরে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লাগে। এতে আইসিইউতে থাকা ১৭ জন করোনা রোগীর মধ্যে ১৩ জনই মারা যান। আইসিইউতে শর্ট সার্কিটের কারণে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজয় বল্লভ হাসপাতালের সিইও দিলিপ শাহ জানিয়েছেন, আগুন লাগার সময়ে হাসপাতালটিতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর রোগী এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানিয়েছেন, আগুনে ১৩ জন করোনা রোগী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আরো ২১ জনকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।