শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে কমলো আক্রান্ত ও মৃতের সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 11:29 দুপুর • 596 বার পঠিত
ভারতে কমলো আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ২৪২৭ জন মারা গেছেন। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন। সোমবার (৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন মানুষ। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১৪ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২৭ জন। অর্থাৎ রোববারের তুলনায় সোমবার মৃতের সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনে।
দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৪ লাখের ঘরে।