শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 30 জানুয়ারী 2021, 11:50 দুপুর • 231 বার পঠিত
ভারতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণ

ভারতের রাজধানীর দিল্লিতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত করা হয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।

দিলীপ আরও জানান, শনিবারের পশ্চিমবাঙ্গের অনুষ্ঠান স্থগিত করলেও রোবববার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে।

অমিতের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাদের জানা নেই।

শনিবারের ওই সভায় রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তীসহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল।  তবে, নিরাপত্তার কারণে শনিবার অনুষ্ঠেয় ঠাকুরনগরের ওই সভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার বিকালে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।