শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 11:54 দুপুর • 726 বার পঠিত
ভারতে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু

ভারতে লকডাউনের কড়াকড়ির জন্য মদ কিনতে না পেরে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেছেন বেশ কয়েকজন। যা ডেকে এনেছে মৃত্যু। একে একে প্রাণ হারিয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে যাভাৎমাল জেলার ইয়াবতমল এলাকায়। মৃতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক লকডাউনের কারণে তারা কেউ মদ কিনতে পারেননি ৷ তাই হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন। এতে সাতজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।