শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 08:32 রাত • 33 বার পঠিত
ভারতে হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো অন্তত ৬৫০ জন।

৩০ মে এক বিবৃতিতে এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারি। মনোহর লাল বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন। অপরদিকে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন।  

‘ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি হাসপাতালে ইতোমধ্যেই এসব ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত ৬ হাজার ইনজেকশনের শিশি হাতে পেয়েছি। আগামী দু’দিনে আমরা আরো ২ হাজার ইসজেকশন পাবো। এছাড়া আরো ৫ হাজার ইনজেকশনের অর্ডার দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমিকোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ২০ থেকে ৭৫ এ বাড়ানোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। কোনো বিলম্ব না করে রোগীদের জন্য ওষুধ সহজলভ্য রাখতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।