শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত:বেঁচে আছেন শুধু গ্রুপ ক্যাপ্টেন বরুণসিং

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2021, 10:28 দুপুর • 195 বার পঠিত
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত:বেঁচে আছেন শুধু গ্রুপ ক্যাপ্টেন বরুণসিং

 হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ মোট ১৩ জন মারা গেছেন। হেলিকপ্টারটিতে ১৪ জনের মধ্যে শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বেঁচে আছেন। তবে জানা যায় তার অবস্থা আশঙ্কাজনক।তাকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই শোকের বন্যা বয়ে যায় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

আরো জানা যায় ,ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ভি ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়। এদিকে, ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়ে।