ভারতে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৩ হাজার করোনা রোগী পালিয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
29 এপ্রিল 2021, 10:03 রাত
•
129 বার পঠিত
ভারতে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৩ হাজার রোগী পালিয়ে গিয়েছে। এখনও তাদের সন্ধান মেলেনি। তাদের খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন কাণ্ড ঘটেছে দেশটির কর্ণাটক রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পালিয়ে যাওয়া রোগীদের মোবাইল ফোনও বন্ধ। ফলে কোনোভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই তিন হাজার করোনা রোগী যেখানেই যাবে সেখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে ধরতে না পারলে এই রাজ্যও মহারাষ্ট্র হয়ে উঠবে বলে আশঙ্কা স্বাস্থ্যের কর্মকর্তাদের। তাই হন্যে হয়ে তাদের খোঁজা শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত হন ৩৯ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ২২৯ জনের। শুধুমাত্র বেঙ্গালুরু শহর এলাকাতেই আক্রান্ত হন ২২ হাজার ৫৯৬ জন।