ভারতে গত ১দিনে করোনায় ৪ হাজার মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
14 জুন 2021, 11:24 দুপুর
•
697 বার পঠিত
এবার ভারতে গত ১দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর ফের এতটা কম হল দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেল। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।
ভারতে কোরোনার নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দেশে দৈনিক মৃতের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ১দিনে ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর জেরে দেশিতে মোট মৃতের সংখ্যা হল ৩ লাখ ৭৪ হাজার ৩০৫।