শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে গাড়ি থামিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 05:25 বিকাল • 580 বার পঠিত
ভারতে গাড়ি থামিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা

ভারতের রাজস্থানের ভারতপুরে এক চিকিৎসক দম্পতিকে তাদের গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার শহরের একটি ব্যস্ত সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো ঘটনা ধরা পড়েছে সড়কে থাকা সিসিটিভি ক্যামেরায়। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সিসিটিভিতে ধরা পড়েছে ওই দৃশ্য। প্রথম একটি বাইকে দুই ব্যক্তি চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে। এরপর তারা গাড়িটির সামনে মোটরসাইকেল রেখে হেঁটে গাড়ির দিকে এগোয়। গাড়িতে থাকা চিকিৎসক জানালার কাঁচ নামিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে গুলি করেন বাইরে থাকা সাদা পোশাক পরা যুবক। এরপর তারা বাইক নিয়ে পালিয়ে যায়। এ দৃশ্য রাস্তায় চলতে থাকা অনেক পথচারীও দেখতে পান।

পুলিশ বলছে, কোনো বিষয়ে প্রতিশোধ নিতেই এমন হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ওই চিকিৎসক দম্পতির বিরুদ্ধে অভিযোগ আছে, বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে এক তরুণীকে খুনের সঙ্গে তাদের যোগসাজস আছে। এ নিয়ে দুই বছর থেকে একটি মামলা চলছে তাদের বিরুদ্ধে। জানা গেছে, যে ব্যক্তি ওই দম্পিতিকে গুলি করেছে, তাকে খুন হওয়া তরুণীর ভাই বলে শনাক্ত করেছে পুলিশ।