শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ৪২০৫ জনের

অনলাইন নিউজ পোর্টাল • 12 মে 2021, 11:18 দুপুর • 692 বার পঠিত
ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ৪২০৫ জনের

ভারতে প্রতিদিনই করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার মানুষ। আগের কয়েক দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে।

নতুন সংক্রমণ নিয়ে ভারতে মোট ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।