ভারতে একদিনে ৩ লাখ ৪৬ হাজার করোনায় আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 12:24 দুপুর
•
672 বার পঠিত
আক্রান্ত ও মৃত্যুতে রোজ নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। পাশাপাশি দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৪ জনের।
এদিকে, এই পরিস্থিতিতে ভারতীয় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। হাসপাতালগুলো থেকে রোগী ও তার স্বজনদের এসএমএস করে জানানো হচ্ছে অক্সিজেন ও বেড সঙ্কটের কথা।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার সময় অক্সিজেনবাহী ট্যাংকারগুলোকে যাতে আটকানো না হয়।