শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে এবার শনাক্ত "তিনগুণ শক্তিশালী" করোনা ভাইরাসের নতুন ধরন

অনলাইন নিউজ পোর্টাল • 22 এপ্রিল 2021, 03:35 দুপুর • 541 বার পঠিত
ভারতে এবার শনাক্ত "তিনগুণ শক্তিশালী" করোনা ভাইরাসের নতুন ধরন

করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে তছনছ গোটা বিশ্ব। দেশে দেশে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। দেশে দেশে শোকের মাতমে ভারি হচ্ছে বাতাস। এরইমধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। যা দৈনিক সংক্রমণের দিক থেকে যক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। 

এই ভারতেই এবার শনাক্ত করোনা ভাইরাসের ‘নতুন ধরন’ বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের এই ‘ডাবল মিউটেশন’। করোনার সেই ‘ডাবল মিউটেশন’ এর আতঙ্ক কাটিয়ে উঠার আগেই দেশটিতে শনাক্ত হয়েছে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট’ বা তিনবার রূপ পরিবর্তনকারী ধরন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েটি রাজ্যে এরইমধ্যে ভাইরাসের ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট’ ছড়িয়ে পড়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, করোনার তিনটি আলাদা ধরন একীভূত হয়ে সৃষ্টি হওয়া ভাইরাসের এই নতুন ধরনটির সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ বেশি। যার কারণে ভাইরাসটির নতুন ধরনে আক্রান্তদের দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

তারা মনে করছেন, আপাতত ভাইরাসটির নতুন এই ধরনের বিরুদ্ধে একের পর এক টিকার কার্যকারিতা পরীক্ষা করে যাওয়া ছাড়া বিকল্প কোনও পথ নেই। তবে সবার আগে প্রয়োজন নিয়মিত জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ধরনটির চরিত্র বিশ্লেষণ।