ভারতে দৈনিক দ্বিগুন হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। সোমবার দেশটিতে করোনায় ১৪৬ জনের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় ২৭৭ জন মারা গেছেন। এছাড়া কিছুটা কমেছে ভারতের দৈনিক করোনার সংক্রমণ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রলায়ের পরিসংখ্যানের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
এদিকে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ ৬.৪ শতাংশ কমেছে। সংক্রমণের হারও কিছুটা কম। একদিনে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৭২৮ জনের করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে এক লাখ ৬৮ হাজার ৬৩ জনের।
এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৪৬ শতাংশ, যা আগের দিন ১৩.২৯ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমঙ্গ।