শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ধর্ষণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার মুসলিম সাংবাদিক

অনলাইন নিউজ পোর্টাল • 10 অক্টোবর 2020, 05:18 বিকাল • 257 বার পঠিত
ভারতে ধর্ষণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার মুসলিম সাংবাদিক

ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণ শেষে পুড়িয়ে হত্যা করা দলিত তরুণীর পরিবারের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে গত ৪ অক্টোবর নিখোঁজ হন "সিদ্দিক কাপ্পান" নামে এক মুসলিম সাংবাদিক। কয়েক দিন পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

স্ত্রী রেহনার অভিযোগ, সংখ্যালঘু হওয়ার কারণেই সিদ্দিককে ফাঁসানো হয়েছে। হাথরসে এত সাংবাদিক গেলেন, গ্রেফতার করা হল শুধু মুসলিম সাংবাদিককে।

দিল্লিতে শুক্রবার সংবাদ সম্মেলন করে মুসলিম ওই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছে কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস নামে সাংবাদিকদের একটি সংগঠন।

নিখোঁজ ওই সাংবাদিক তার স্ত্রী রেহনা সিদ্দিককে শেষবার ফোন করেছিলেন ৪ অক্টোবর রাত ১২টার দিকে। এর পর থেকেই ফোন বন্ধ সিদ্দিক কাপ্পানের।

অনেকবার মেসেজ পাঠিয়েছেন রেহনা সিদ্দিক। ফোনও করেছেন বহুবার। কিন্তু যোগাযোগ করা আর সম্ভব হয়নি সাংবাদিক স্বামীর সঙ্গে। ফোন বন্ধ জেনে তবু বার বার চেষ্টা করছেন যোগাযোগের।